কবিতা ছাগলকান্ড
কবি দালান জাহান
সময় ১৮.০৭.২১
উৎসর্গ কুয়াশার দুপুরে আজও যারা কুড়ায় বেঁচে থাকার কয়েন।
লিখার স্থান সেন্ট্রাল আফ্রিকা
সম্পৃক্ততা প্রহসন
কবিতার বিষয় অন্যান্য

একপাল গুরু নিয়ে মাঠে যায়
বরুর চরের কৃষক আইন উদ্দিন
মাঝখানে একটি ছাগল তিড়িংবিড়িং লাফায়
আঙুলে দেখিয়ে ছাগলকাণ্ড
কিশোর পুত্র তার হাসে।

সান্ধ্যায় ফেরার পথে বাগড়া দেয় কালি
গরুগুলো ছাগল হয়ে খেয়ে যায় বালি
লাফায়!
দাপায়!
ঝাপায়!
হতবাক পুত্র বাবার চোখে তাকায়।

মানুষেরও হয়েছে ছাগল রোগ
ঘরে ঘরে পৌঁছে গেছে
দুর্ভিক্ষের ক্ষুধার মতো বেলচাবাজ মেটা
ঘরে ঘরে চাটুকার সন্দেশ!
এবার কার দিকে আঙুল তুলবে ব্যাটা ?

দালান জাহান
১৮.০৭.২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments