| কবিতা | যেমন করেই দেখি |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কবিতার বিষয় | প্রেম |
অমন চাঁদ আগে দেখিনি,
অমন মুখে অমন জোৎস্না আগে দেখিনি-
এমন নদী আগে দেখিনি- এমন বাঁক আগে দেখিনি-
অন্ধ ছিলাম, বন্ধ ছিলাম-
অমন জলও আগে দেখিনি- এমন দীঘি, এমন সরোজ আগে দেখিনি, আগে দেখিনি-
তোমাকে দ্যাখার আগেও অনেক নদী দেখেছি, বাঁক দেখেছি,
জোৎস্না কোমল চাঁদ দেখেছি-
তোমার মতোন কোমল করে দেখতে আমায় কেউ দ্যাখেনি।
