কবিতা নীলিমা
কবি মুহাম্মদ আকবর হোসাইন
সময় ১এ জুলাই,২০১৯,দুপুর
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম

আওয়াজ পাওয়া যায় হঠাৎ
কড়া নাড়ার! ভাবি আনমনে-
কেটেছে কত সাঁঝ,ঝিঝিদের গানে
তক্ষক আসে রাত নামাতে
ভয় জাগে প্রাণে।
যখন বৃষ্টি ঝরে বাড়ির উঠোনে
খুব ইচ্ছে হয় বুঝলে-
বৃষ্টির ছোঁয়ায় নিজেকে হারায় আর
তুমি তো জানোই, আঙুলের ফাঁকে
ঝরে পড়া বৃষ্টির ফোঁটা
কি ভীষণ প্রিয় আমার।
মনে পড়ে, বৃষ্টি স্নানে সিক্ত আমিকে
তুমি দেখতে বারান্দায় দাঁড়িয়ে
আর বলতে- নীলিমা,
অনেক হয়েছে, এবার এসো
ঠান্ডা লেগে যাবে তো।
তুমি সবসময় ভীতু ছিলে
আমার হত জ্বর, তুমি থাকতে পাশে
চুপ করে বসে ভেজা চোখে দেখতে
তোমায় দেখে খুব মায়া হত জানো?
অনেক দিন হল আকাশ দেখিনা
ভর দুপুরে তোমার পাশে বসে
দিগন্তের ওপারে,
সাদা নীলের খেলা দেখেছি কত
দু-একটা পাতা ঝরে
মাটিকে আলতো করে ছুঁয়ে দিত।
গাছের ঢালের ফাঁকে আলোর মিছিল
তুমিই দেখিয়েছিলে প্রথম,
শিখিয়েছ প্রেম তুমি, চিরন্তন।
উঠোনে যখন জ্যোৎস্না ঝরে
তোমায় খুব মনে পড়ে
একসাথে কত রাত সকাল করেছি দুজনে
মনে পড়ে, এমনই এক জ্যোৎস্নায়
বলেছিলে একা হতে দিবে না আমায়
তবে কেন এলো বিদায় এত সহসাই।
পুরনো এক তালা ঝুলে আছে
দরজায়, অবিরত শব্দ শুনি
মনে হয়, হৃদয় বুঝি তার
চাবির সন্ধান এখনো পাইনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments