| কবিতা | অরণ্য |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ২ জানুয়ারি, রাত ২.৩৫ |
| লিখার স্থান | মিরপুর। |
আমি তোমার কাছে অপ্রকাশিত এক সমুদ্র
কিংবা অগ্রন্থিত ভাঙা এক ফুসফুস,
যার মৃদু এবড়ো থেবড়ো হ্নদস্পন্দন
তোমার কাছে তুচ্ছ কিছু ক্ষতচিহ্নের সাক্ষীমাত্র।
তাল ছন্ধহীন এসব হ্নদস্পন্দন অনেকটা দিকভ্রান্তের মত,
থাকে যায় সব অবিশ্বাসের আড়ষ্ট অবকাশ।
অতঃপর
হাজারটা চাপা আত্নচিৎকার হয়ে ফিরে আসে তারা
প্রসস্থতায় অবিন্যস্ত নিষিদ্ধ সব দেয়ালে।
তোমার মস্তিষ্কবিহীন পৃথিবী গোলাবারুদে ঠাসা,
তাইতো এসব অবৈজ্ঞানিক আর বানোয়াট বিশ্বাসের
কাছে নির্বিকার বিলুপ্তপ্রায় আমি।
জলস্নিগ্ধ আয়নায় দেখি নিজেকে আর হাসি,
ভালবাসার যে পৃথিবীতে তার বিচরণ ছিল অবিরত
সে পৃথিবীতে এখন আর কোন দেয়াল নেই,
আছে শুধুই অরণ্য।