কবিতা চেতনা
কবি হাকিকুর রহমান

অভিধান ঘাটি ঘাটি,
সাজাতে চেয়েছি জীবনটাকে-
করে পরিপাটি।

প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,
প্রতিকুলতার উর্ধ্বে রয়েছি-
অনাচার সয়ে সয়ে।

হৃদয় রহিল অসন্তুষ্টিতে ভরে,
যদিওবা করেছি উৎসর্গ সকল কর্মকান্ডকে-
সকল সুপ্রসন্নতার তরে।

ব্যথিত হয়েছি আজি,
তবুও করিনি সন্ধি অন্যায়ের সাথে-
রেখেছি জীবনকে বাজি।

এভাবেই কাটিল কাল,
ধারনাগুলি সবই মতিভ্রমতায় ভুগিল-
অদৃষ্ট হইল মহাকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments