বাংলা কবিতা, হায় জীবন কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক | কবিতা অঞ্চল
কবিতা হায় জীবন
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ

এই যে আজও আমি বেঁচে আছি
ঠিক যেনো এক লাশের মতো বেঁচে আছি
চারপাশে শকুনেরা ঘুড়ছে তবুও বেঁচে আছি ৷

এই যে আমি আজ যা কিছু বলছি
সেতো শুধু মাত্র মুকাভিনয় করে চলেছি
অন্যের দেয়া খুৎবা নিয়ে আলোচনাটা করছি ৷

এই যে আজও হেঁটে বেড়াই যে শহরে
জীবন্ত লাশের মর্গ আজ সেই শহর জুড়ে
রক্তপঁচা লাশের গন্ধ শহরের অলিগলি জুড়ে ৷

মৃত শরীরেরা ছড়িয়ে আছে চতুর্দিকে
আমার দু'পা দাপিয়ে বেড়ায় লাশের বুকে
তবু স্বার্থপরের মতো বেঁচে থাকা শহরের বুকে ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted