কবিতা দহন
কবি হাকিকুর রহমান
কাব্যগ্রন্থ বিরহের অন্তর্দাহ
Review This Poem

ঘোমটা পরা বৌঁ হেঁটে যায়
চেয়ে থাকে সন্ধ্যা তারা
হাসি ভরা মুখটি যে তার
হৃদয় করে পাগল পারা।

সাঁঝের প্রদীপ জ্বালিয়ে ঘরে
আঁচল দিয়ে ঢাঁকে
চাউনিটা তার উঠলো কেঁপে
হাত বাড়িয়ে থাকে।

মৌন মুখে কিসের রেখা
বোঝেনাতো কেউ
ঘরের মায়ায় কাতর হিয়া
দহন জ্বালার ঢেউ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted