বাংলা কবিতা, তোমাকে দেখার সাধ অপূর্ণ কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা তোমাকে দেখার সাধ অপূর্ণ
কবি শান্ত চৌধুরী
3.7/5 - (4 votes)

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ,আমি তোমাকে দেখেছি সেদিন তোমার উঠানে, এলো চুলে, তোমার মায়াবী চোখের হরিণি মায়া। তুমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমায়, তোমার বোবা চাহনি!  আমি কত বার তোমাকে ডেকেছি !!

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ, তুমি বিকেলে সন্ধ্যা তারা ফুলের মতো সুবাসিত আলোড়ন, তুমি প্রজাপতির ডানার মতো উজ্জ্বল, তুমি রাজসভা।

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ, তুমি সপ্তরঙা ইঁদ্রধনু অখিল, সপ্তডিঙ্গা, রূপালী জোছনা, তোমাকে ছুঁয়ে যাই অনন্তের ভাবনায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted