বাংলা কবিতা, গুম-ঘুমের গপ্পো কবিতা, কবি সুপ্ত সাহা | কবিতা অঞ্চল
কবিতা গুম-ঘুমের গপ্পো
কবি সুপ্ত সাহা
সময় ০৮ অক্টোবর, ২০২০ ইং
লিখার স্থান বিনোদপুর, রাজশাহী

শুঁয়োপোকা সব গুমকাতুরে, টাটকা মেখে ফরমালিন,
প্রজাপতি সব নিঁখোজ হলো, আজ নিয়ে মোট আঠাশদিন।
নেতারাও সব ঘুমকাতুরে, ঘুম না পেলেই ডেসপোটিন,
চিবাচ্ছে দেশ ঘুমিয়ে থেকেই, রাষ্ট্র? সে তো মুড়ির টিন৷
কুতকুত যে সেই তো হোঁদল, হোক কালো সে কিংবা লাল,
চ্যুত মানেই খেয়েছে মারা, কক্ষে না থেকেও অরবিটাল।
আশ্বিনে যদি থাকতো ঘরে দু-তিন ছটাক নমাক তৃণ,
তবে কি তাকে কাঁদতে দেই আর, থাকতে ঘরে গ্লিসারিন?
মধ্যবিত্তের কি আসে যায়, গোলাপ কিংবা জেসমিনে;
আজ বাদে কাল মরবেই সব - ক্ষুধায় নাহয় বিদ্রোহে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted