| কবিতা | চোরাবালি |
| কবি | শান্ত চৌধুরী |
নিষিদ্ধ চোরাবালিতে
লুকিয়ে ছিল তোমার দেহআত্মা।
বালুচরের ত্রিমোহনায়
নোঙ্গর করে ছিল তোমার প্রেতাত্মা।
তুমি জোছনার প্রাণবন্ত উল্লাসে
হয়ে ছিলে ছায়াপথ।
তুমি ভালোবাসার মোহনায়
সরলরেখা থেকে সরলহৃদয়,
নির্ঝর ছায়ামূর্তি।
