বাংলা কবিতা, কবিতা, ননঅ্যাকাডেমিক কবিতা, কবি মারজুক রাসেল | কবিতা অঞ্চল
কবিতা কবিতা, ননঅ্যাকাডেমিক
কবি মারজুক রাসেল

আমার গ্রাম।
শারলেভিল থেকে প্যারিসে, কলকাতায়, ঢাকায় -
লিখতে লিখতে আসি
কাটতে-কাটতে যাই -
লেখা-কাটার মাঝখানে জ্ঞান গুঁজা দিয়া
কবিতা লেখাতে চাও,
লিঙ্গ সামনেই যাবে-আসবে- তীরনির্দেশ করো;
আমরা সামনের পিছনগমন করি-
আদব শেখাতে আসো- বেয়াদবি শিখাইতে যাই না-
'কিরে র‍্যাঁবো, তাই না?'

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments