বাংলা কবিতা, পারতাম যদি কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা পারতাম যদি
কবি মিজান মোহাম্মদ
সময় ২১ আগস্ট, ২০২০, বিকেল
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম,
Review This Poem

পারতাম যদি!
দক্ষিণা বাতাস হতাম। উড়িয়ে চুলে তসবিহ গুণতাম। প্রেম, প্রেম, প্রেম এবঙ প্রেমের।

পারতাম যদি!
মেঘ-বৃষ্টি-জল পুড়িয়ে, টেনে আনতাম আগুনে ফাগুন; উত্তর-পূর্ব-পশ্চিমের বিরহ আছে যত।

পারতাম যদি!
শুকনো বুকে ঢেলে দিতাম প্রাণ; জিইয়ে ঘ্রাণ, হাসি ফোটাতাম ফুলের। জীবন রঙ-রূপ আর শাশ্বত প্রেমের।

পারতাম যদি!
এসব বিভক্ত দিন। দিনের গোপন। টুকরো কথা-সব;
উড়িয়ে
পুড়িয়ে
ছাই সর্বস্ব; জপি মৃত্যু’নাম। জীবনের দামে কিনে নিতাম তোমাকে! হ্যাঁ, তোমাকেই প্রিয়তমা

জেনো- ভ্রমরের ভালোবাসা ফুল বিনে কিছু ছিলো না আজীবন…

guest
0 Comments
Newest
Oldest Most Voted