শাশ্বত বিষ্যুদবারের- বিস্কুটগন্ধা রাত
নগরীর গলিতে হা’ই তুলছে কুয়াশা
আর, আঁধারের গলায় তৃপ্তি’র ঢেঁকুর
রাত; একটি দীর্ঘায়ু রাত
আমাদের কৌশলী হাতে
গলে যাচ্ছে- কিছু এলোমেলো অনুভূতি
দ্যাখছি; জলন্ত আগুনে
পুড়ে যাওয়া
কাগুজে নোটের
কি নিপুণ
নিদারুণ ব্যাথা, আহা!
এবঙ-
দু’টি সতত সঙ্গত হৃদয়ের ব্যাকুলতা…
আমি চাই- অমলিন থাকুক
স্মৃতি বুক, হাসিমুখ; আমাদের
সুখ ও শোকের কথা হোক, দেখা হোক
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ফের একবার
হঠাৎ- অযাচিত কোন এক দিন কিংবা রাতে…