বাংলা কবিতা, রেড এলার্ট কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা রেড এলার্ট
কবি মিজান মোহাম্মদ
সময় ২৪ সেপ্টেম্বর, ২০১৯, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

১.

যেটুকু পথ পায়ে পায়ে হেঁটে এসেছি, সব গত হয়েছে। সময়- ‘দয়া করে রিচার্জ করুন’ বার্তার পূর্বে শেষ হওয়া ব্যালেন্সের মত গত হয়েছে। আযানের ধ্বনি জানিয়ে দিচ্ছে দিনান্তের কথা। ঘনিয়ে আসা অন্ধকারের সন্ধ্যায়, ঝিমুচ্ছে আলো—-

একদল পুরুষ নক্ষত্রের দিকে হেঁটে যাচ্ছে
পায়ে পায়ে গত করে যাচ্ছে পথ– পায়ের চিহ্ন!

আদতে— আমরা বিবর্তনের পথ ধরে,
ক্রমশ এগিয়ে যাচ্ছি আমাদের বিনাশের দরোজায়।
খুলছে না! কই খুলছে না তো!!!

খোলে যাবে— একদিন টুপ করে খোলে যাবে।
খোলে গ্যালেই; পাখি উড়ে যায়, উড়ে চলে যায়।

হায়! — গুল্মলতার পৈত্ত’র এত গুণ।

২.

আমাদের স্বল্পদৈর্ঘ জীবনে– পূর্ণদৈর্ঘ্য মৃত্যু
স্বল্পদৈর্ঘ্য চোখের পাতায় কিছু স্বপ্ন থাকে,
হৃদয়ে চাওয়া-পাওয়ার একটা গল্প থাকে,
উল্টোপথে হেঁটে যাওয়ার কারণ থাকে।
অথচ-
‘এখানে উল্টোপথে হেঁটে যাওয়া বারণ’
— আদেশক্রমে কতৃপক্ষ।

৩.

উল্টো পথে হেঁটে কোথায় যাবি?
উ তো হামারি উসুল ক্যা খিলাফ হ্যায়
‘জান দিয়ে শোধ করবি জীবনের ঋণ’
ফার্স্ট ওয়ার্নিং!
২য় বারের মত বলছি, মরে যাও—মরে যাও!
থার্ড ওয়ার্নিং —- যাহ্ শালা!

একজন পাগল হেঁটে যাচ্ছে– রেড এলার্টের সীমান্তে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted