বাংলা কবিতা, ওদের বলে দিও কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক | কবিতা অঞ্চল
কবিতা ওদের বলে দিও
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ

ওরা জানেইনা যে আমার মৃত্যু নেই ;
ওদের বলে দাও ;
ওদের লাঠির আঘাতে আমি ইতিহাস হবো ।

ওরা জানেইনা আমার শক্তির উৎস ;
ওদের বলে দাও ;
ওদের প্রতিটি আঘাতে যে আমি শক্তি পাই ।

ওরা জানেইনা আমিও আগ্নেয়গিরি ;
ওদের বলে দাও ;
একবার জ্বলে উঠলে ওরা ধ্বংস হয়ে যাবে ।

ওরা জানেইনা আমি যে বেঁচে আছি ;
ওদের বলে দাও ;
প্রতিটি নব প্রজন্ম মাঝে আমি বেঁচে থাকি ।

ওরা জানেইনা আমার কি পরিচয় ;
ওদের বলে দাও ;
প্রতিটি নির্যাতিত মানুষই আমার আত্মীয় ।

ওরা জানেইনা আমার দেশ নেই ;
ওদের বলে দাও ;
শান্তি ও বিজয়ের পতাকায় আমি থাকবো ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted