| কবিতা | প্রার্থনা |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ২২ অক্টোবর, ২০১৯, রাত |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
ওয়াক্তের প্রার্থনা;
অমানুষ!
দুষ্কর্মের-মনোষ্কামনা নিপাত যাক।
আমরা, স্বহস্তে পড়িয়ে মালা
যতনে রাখি;
মানুষ এবঙ অসভ্যতা।
চরিত্রের আদলে-
স্বযতনে, সামলে রাখি
মুখ এবঙ মুখোশ।
হায়!
বেহুশ; হুঁশ যদি ফিরে পায়।