| কবিতা | শূন্য |
| কবি | মোস্তাফিজ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
সময় এসেছে নতুন করে ভাববার
তোমাকে নিয়ে এবার।
ভেবেছিলাম তুমি আর আমি
পারবো হতে,
গুণ গাণিতিকে, একে×একে এক।
তবে পালাক্রমে,
বিয়োগ গাণিতিকে, শূন্য হচ্ছে বারবার ।
হতে পারতো,
কোন এক পড়ন্তো বিকেলের শূন্য রাস্তা,
পূর্ণ হতো আমাদের পদচারণাই ।
তবে শূন্যের আজ
পূর্ণতা নাই।
