বাংলা কবিতা, আভাঁ গার্দ কবিতা – ৬ কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা আভাঁ গার্দ কবিতা – ৬
কবি মলয় রায়চৌধুরী
উৎসর্গ গুলচেহরা বেগম (গুলশীরা বা গুলশারা নামেও পরিচিত ) বাবরের মেয়ে, হুমায়ূনের বোন।
Review This Poem

প্রি-ওয়েডিং ও পোস্ট-ওয়েডিং কাঠের পুতুলের সাহিত্য
উৎসবে নাইট শিফটের শ্মশানে যাবার পালতোলা নৌকো
ধৈর্যের বাঁধ কখনো হারানো সময়ে পারলৌকিক হাসি হাসি
মুখ করাটা রাত দুটোয় অসম্মানজনক অসম্ভব মিথ্যে বাঙাল
বুড়ি? কেন গো সোনা মইজা যায় ভাইসা যায় কাক-ডাকা
বিকেলে হস্তমৈথুনের দৃশ্য এত জুসি স্যান্ডুইচ মনে শান্তি নেই
তাঁকে কেন সমাহিত করার পহলে দর্শনধারী ভালো থাকবেন
সদাহাসিমুখ কাকিমার আনন্দ অভিসার খিক..এক কিল মারব
চিন্তাহীন ভাসাইতেছেন গণ্ডোলা, আপ্নার মনে লাগে নাই দোলা
বোঝা যাইতেছে লোকদেখানো ভুজুংভাজুং কাঁপছি শূন্য জ্বরে
আন্তর্নক্ষত্রলোক বিনিময়যোগ্য মদের সাথে পকোড়া থেকেই
আজ বড়ো নোনতা উউম্মাহহহহহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted