বাংলা কবিতা, আভাঁ গার্দ কবিতা – ৪ কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা আভাঁ গার্দ কবিতা – ৪
কবি মলয় রায়চৌধুরী
উৎসর্গ বেগা বেগম , সম্রাট হুমায়ূনের প্রথম স্ত্রী
5/5 - (1 vote)

হজযাত্রা করার পরে বেগা হাজী বেগম নামেও পরিচিত
ঘাড় হেঁট করে বংশানুক্রমিক কালো রঙের ফোঁস ফোঁস
বারো দিনের স্বামী ভয়ের যে কারণ আওয়াজ দেন ঢেঁকি
গিলতে যদি হয় বাসনার দাম শাব্বাস লজ্জাবতী লজ্জানন্দ
একই আনাচে কানাচে দুর্গা, বাসন্তী, ধর্মঠাকুর, রাস, ক্ষেত্রপাল,
তোর্সা, তিস্তা, মহানন্দা হাট-বাট নগর ছাড়িয়ে ফসলবিহীন
ঠিক ঠিক ঠিক বিপদসংকুল ডেঙ্গু নেগেটিভ ছিরিঘর থেকে
বেরিয়েই দু গরস খেয়ে তারপর ব্লাড ক্যান্সারে ভেজে খাই
খেজুরের রস হাত ঘুরিয়ে অনেক নাড়ু পচা-নোঙরা খঞ্জ-খোজা
ফিরে ওইটারে ধরমু আত্মাকে অধিগত করে দাড়ি রাখিছে হালায়
আচ্ছে দিন আবার সাদা সাদা দাড়ি চরম বালখিল্য ও বাপ রে
কী সুন্দর মুগ্ধ হয়ে হুজুরের নিদান নাম শুনে চমকে
ওয়াশরুমে উউউম্মম্মাহহ উউম্মাহহহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted