| কবিতা | পদচিহ্ন |
| কবি | মোস্তাফিজ |
| সময় | মার্চ |
| লিখার স্থান | ঢাকা |
চিরচেনা পথ ধরে যদি হেঁটে যায় দুজন
কভু শেষ হবে না এই পথের মিলন।
হেঁটে যেতে চাই বহু দূরে,
হাতে হাতটি ধরে।
যেখানে নীলা সাগর ডানা ছড়িয়েছে
হাওয়া সাথে ফুলের গন্ধ একত্রিত হয়েছে। ।
যেতে চাই দুজন সেখানে ।
যেখানে পাহাড় গুলো একত্রিত হয়ে
কানে ও মমনে কথা বিনিময় লিপ্ত
আর সাগর সূর্য কে সকাল বিকেল স্বাগত জানাতে ব্যস্ত ।
শীতের সকালে
দুকাপ চা নিয়ে দুজনে
সৃর্য উদায় পত্যক্ষ করে
চলে যাবো মেঘ ছুঁতে ।
পাহাড়ি চুড়ান্ত শিখরে উঠে
বিকেলে সূর্যের অস্ত দেখে, মেঘকে আলতো ছুঁয়ে
ফিরে আসবো দুজনে
পথের মিলনে।
সেই পথ ধরে চলে যাবো স্বপ্নের দ্বীপ দারুচিনে
যেখানে হাজারো পাখির দল গুঞ্জন ছড়িয়ে দিছে
গগণে।
হেঁটে পাড়ি দিতে চাই দূজনে স্বর্গময় পৃথিবী
প্রতিটি পথের মিলনকে সাক্ষী করাবো
আমাদের পবিত্র পদচিহ্নে।
