| কবিতা | ত্রি-নয়ন |
| কবি | মোস্তাফিজ |
| সময় | নভেম্বর |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
তোকে খুব মনে পড়ছে আজ।
তোর রেখে যাওয়া পুরোনো স্মৃতি গুলো
ক্ষত বিক্ষত করছে বুকের চার পাশ।
অনেক দিন পর আজ সন্ধ্যায়,
তোর বাসার ঝুলবারান্দায় ,
চোখ পড়লো ।
হটাৎ করে বুকের মাঝে জমে থাকা
পুরোনো স্মৃতি গুলো
চিতা বাঘ হয়ে,
সজরে থাবা বসালো, আমার বুকের জানলায়।
তোকে দেখতে চাইলো মন….
মানিব্যাগটা বের করে
প্রেরণাকে দেখে নিলো আমার ত্রি-নয়ন।
