| কবিতা | তোমার জন্য |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ১৪ নভেম্বর, ২০১৯, রাত |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
আমার জানা আছে প্রেমের দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন
মৃত্যু’ই একমাত্র মুক্তি, বেঁচে থাকার আশা নিষ্ফল
য্যানো সুতীক্ষ্ণ পুলসিরাত — বিষাদ
রাত – য্যানো দুঃখের দীর্ঘ কবিতা
প্রেমিক মরে গ্যালে – দ্যাখেছি,
নারীর বুকে প্রেম ধীরে মুছে যায়।
আমার জানা আছে শোকের সর্বোচ্চ স্থায়িত্বকাল
পুরুষ – নদীর কাছে হয় পরাজিত; দশা বেহাল
পেরিয়ে এসে – তেইশ কোটি বসন্ত
অতিক্রম করে – ক্রোশ মাইল পথ
জেনেছি- তোমার বুক;
পৃথিবীর একমাত্র সুউচ্চ পর্বত।
তারা বলে – জ্ঞান
আমি বলি – নারী
(দুটোর’ই জানার অন্ত নাই)
বিশ্বাস করো- মেহেরুন্নেছা
একটি
পাঠযোগ্য
কবিতা
লিখতে পারলে’ই, আমি মরে যাবো।