| কবিতা | তোমার বৃষ্টি বিলাস |
| কবি | নাঈম আহমেদ |
| সময় | ২০ জুলাই ২০১৫ |
| লিখার স্থান | শিয়ামেন,ফুজিয়ান প্রদেশ, গণচীন |
কখনো বৃষ্টি ভেজা রাতে ...
এই দেশের জোনাকি গুলো আলসেমিতে ভোগে
আর তোমার জোনাকি তোমাকেই আলো দেয় ।
এ ভেজা বারান্দায় আমার চিটচিটে ভেজা পা
আর তুমি ভেজা ঘাসে হেটে বেড়াও ।