আমি প্রেম কে ঘৃনা করি
প্রেমের নামে যুগ যুগ ধরে চলে আসা
ভণ্ডামির উপর চপেটাঘাত করি,
মনের সাথে মনের প্রেমের মাঝে
স্বার্থের সীমানা প্রাচীর গড়ে তুলি।
আমি প্রেমহীন এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখি।
যেখানে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে
কোন যুবকের বাস হবে না,
থাকবে না কোন বিরহী গানের সুর,
আর ব্যর্থ কবিতার বুলি।
আমি ঈশ্বরের এক ভুল ধরেছি।
রক্ত মাংসের এক মেয়ে বানিয়ে
দেয়নি কোন হৃদয়,
সৃষ্টি কারিগরের সেই ভুলের মাসুল
এখন দিচ্ছে আমার
ফুরিয়ে যাওয়া সময়।
হৃদয়হীনা তুমি,
ভালবাসো আমায়
বলেছিলে এক পূর্ণিমা রাতে,
সম্মতি ছিল আমারও
দিয়েছিলাম সায় তাতে।
বুঝেনিতো তখন
আমার অবুঝ মন,
প্রলোভন এর ফাঁদে পরে
হাটলো অন্ধকারের পথে।
তিলোত্তমা নারী,
একদিন মুখোমুখি হবো তোমার
আমার হৃদয়টা কে খুলে
লাগিয়ে দেবো তোমার বুকে।
কতটা যাতনা,কতটা বঞ্চনা,
কতটা অপমান নিয়ে
বুঝিয়ে দেবো তোমায়,আছি কি যে সুখে।
