| কবিতা | ফুলের টবে প্রেমের স্থাপত্য |
| কবি | সুপ্ত সাহা |
| সময় | ১৩ মার্চ , ২০২০ ইং |
| লিখার স্থান | রাজশাহী |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
তুমি এটা খুব ভালো পারো,রোজ রাতে
যখন আমি আর্দ্র উত্তাপে -
সেন্সলেস;
নলা করে মুখে তুলে দাওনি ফ্রেঞ্চ চুমু।
আমি সব দেখেছি,মুখ ফুটে বলিনি শুধু।
জানি তুমি আছো ঠাকুরঘরে;
নিঃশ্বাসে।
নিঃশ্বাসে।
পুড়িয়ে দিচ্ছো উত্তম পুরুষ।
শীতের পাতার মতো নির্গত প্রেম;
শুষ্ক খরস্রোতা বৃক্ষ - সব ঠিক আছে,
শুধু আমাকে দিয়ে আর -
পুষাচ্ছে না,
হচ্ছেনা, ফুলের টবে প্রেমের স্থাপত্য।
