বাংলা কবিতা, মৃত্যুস্বাদ কবিতা, কবি দিপংকর রায় | কবিতা অঞ্চল
কবিতা মৃত্যুস্বাদ
কবি দিপংকর রায়
সময় ২৯ জুন, ২০১৮ইং
লিখার স্থান সুনামগঞ্জ
Review This Poem

মৃত্যু কে আমি বাসিয়াছি ভালো
তার রঙ কি কেবলি কালো..?
মৃত্যু মানেই যদি হয় আঁধার
তবে তাই আমার রঙিন পাহাড়।

মৃত্যু তুমি তো প্রেমিকা নও
ছাড়বে না জানি হাত,
মৃত্যু তুমি কথা রাখতে জানো
দিতে পারো এক অসীমের স্বাদ।

মৃত্যু তুমি সামনে থাকো
প্রিয়তম হয়ে পাশেই রাখো,
মৃত্যু তুমি শেষ সত্য
কাল মহাকাল,সে যা আছেই যত।

মৃত্যু আমার কৌতুহল
অজানা মধুর জ্ঞান,
মৃত্যু ছাড়া অসম্ভব
তার রহস্যের সমাধান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted