বাংলা কবিতা, নগ্নতা অথবা ব্যক্তিগত নরকে কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
কবিতা নগ্নতা অথবা ব্যক্তিগত নরকে
কবি মিজান মোহাম্মদ
সময় ২৬ জানুয়ারি, ২০২০, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
5/5 - (1 vote)

সভ্যতা ঠিক কাপড়ের মত একটা জিনিস
খুলে ফেললে’ই নগ্ন হয়ে যায়।

নাট্য মঞ্চে-
যার যা চরিত্র,
সে অনুযায়ী অভিনয়
চলতে থাকবে।

নগরীতে বেড়ে যাচ্ছে কোয়েলের সঙ্গম।
নগরীতে বেড়ে যাচ্ছে ঝড়া পাতার হার।

আমাদের অঞ্চলে শীতকাল উড়ে গেলে-
অতিথি পাখির ডানায়
বসন্ত আসে নববধূ’র চুলে; যৌবন ফিরে পায়।

তুমি, ঠিক কবিতার মত একটা জিনিস;
চাইলে’ই- তোমাকে সহজে নগ্ন করে ফেলা যায় কবিতায়।

আদতেঃ
জন্ম; মৃত্যু-নগ্নতাই সুন্দর। একমাত্র এবঙ আদিম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted