| কবিতা | আজো কবিতা লিখা হয় |
| কবি | ইমদাদ হাসান ইয়ামিন |
| সময় | ০৬ জুলাই ২০২০,সন্ধ্যা |
| উৎসর্গ | গনপ্রজাতন্ত্রী বাংলাদেশকে |
| লিখার স্থান | মোহাম্মদপুর,ঢাকা |
আজো, কবিতা লিখা হয়
প্রেমিক-প্রেমিকারা,
প্রেমের হেমন্ত গান গায়।
বনলতার ভালবাসায়-
জীবনানন্দ কবিতা কয়।
কৃষ্ণের বাঁশির সুস্বরে,
প্রেম মাতাল রাধা ছুটে বেড়ায়।
আজো,কবিতা লিখা হয়
ন্যায়-অন্যায়ের প্রতিবাদী কলমের কালিতে,
জেলের চারদেয়ালে-
মুক্তি প্রহরের আশঁসনে বেওয়ারিশ লাশগুলো কুঁড়ে কুঁড়ে খায়।
গনতন্ত্রের পশ্চাৎদেশে বিষফোঁড়া,
দেখায় মৃত্যুর ভয়,
সদা সংশয়।
তবুও, কবিতা লিখা হয়
মাগো, তোমার তরে।
কভু কবিতা লিখা হয়,
প্রভাত-ফেরীর গণসংগীতে-
শহীদ মিনারের প্রাঙ্গণে-
টিএসসির মোড়ে-
রাজপথের দাবিতে-
সোহরাওয়ার্দী উদ্যানের প্রাণবন্ত সমাবেশে-
রেসকোর্স ময়দানের কবির কন্ঠস্বরে-
অসহায় নারীর সতীত্বের বিসর্জনে-
নির্দোষের ফাঁসির মঞ্চে-
কবিদের কবিতার বিপ্লবে-
জলন্ত সিগারেটর ধোঁয়ার বাষ্পে-
আজো, কবিতা লিখা হয়।
