| কবিতা | আমি সত্যি বলছি |
| কবি | তাছনীম বিন আহসান |
| সময় | ২৮ এপ্রিল ২০২০ |
| উৎসর্গ | কথা |
| কবিতার বিষয় | বিরহ |
প্রজাপতিটার রঙ আছে ,
আমিতো রঙের নাম জানিনা ।
তোমার চোখে খুঁজি ছিলাম আমার মুখ ,
তোমার মাঝেই দেখেছিলাম আমার সুখ ।
তোমার হাতে রেখেছিলাম আমার স্বপ্ন ,
তোমার মত নুতুন কিছু গড়ার জন্য ।
তোমার পায়ে দিয়ে ছিলাম আমার পথের ঠিকানা ,
তোমার জন্যেই আমার হাজার অকারন বাহানা ।
প্রজাপতিটার রঙ আছে ,
আমিতো রঙের নাম জানিনা ।
তোমার হাসি দেখতে চেয়ে দিনের আলো খুঁজি ,
একটুখানি হাসি দিয়েই পাগল করবে বুঝি ।
তোমার আমার গল্পটা অন্য রকম হয়ে থাকুক ,
ভরা পুর্নিমা রোপালি সোনালী জোসনা মাখুক ।
তোমার থাকুক প্রজাপতি আমায় দিওনা ,
তোমার থাকুক রঙের রাজত্ব্য আমি চাইনা ।
কেননা ,
প্রজাপতিটার রঙ আছে ,
আমিতো রঙের নাম জানিনা ।
