বাংলা কবিতা, তুমি জানো না কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা তুমি জানো না
কবি সন্ধি মুহিদ
সময় ৩০ জুন, ২০২০
উৎসর্গ ঊষা
লিখার স্থান মিরপুর, ঢাকা
কবিতার বিষয় বিরহ

এই গাল, এই কপাল-
বহন করেছে নিঃস্বতার জাল!
তোমার ঠোঁটের ছোঁয়া পড়ে নি।

এই ঠোঁট, কতবার মোট-
তোমাকে ভেবেছে, তা মনে নেই।

এই বুকের পশম, মাথার কসম-
তোমার হাতের ছোঁয়া চেয়েছে চিরকাল।

এই চোখ, যা কিছুই হোক-
শুধু তোমার মুখখানি দেখতে চেয়েছে।
তোমার দেখা আর পায় নি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments