বাংলা কবিতা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা গণতান্ত্রিক কেন্দ্রিকতা
কবি মলয় রায়চৌধুরী
সময় ২৭ নভেম্বর ১৯৯৯
লিখার স্থান কলকাতা
Review This Poem

আমি তো বলতে গেলে দাঁতনখের চাষ ছেড়ে সাজলুম প্লাইকাঠের নেতা
ছদ্মবেশ ধরলে দেখি আসল চেহারাখানা বেরিয়ে পড়ে রে
স্ববিরোধিতা ছাড়া কি আর অন্য কোনো মৌলিক কাজ আছে ? বল!

আমি তো বলতে গেলে জরাজীর্ণ আকাশজুড়ে ঢিল্ লা-চিল বুড়ো
ভান করার ভান করি আর তা জীবন নামে চালাই
সাঁতারু-খেলানো জলে নৌকার ছইয়ে জীবন পেতেছি

আমি তো বলতে গেলে পাষাণ-রিদয় পাথর ভেঙে দেখি
বালি-ঝুরঝুর চাইনি মেলে কাছিম খেকো বেতোরুগির দল
জলে-ডোবা পাঙাশ মেয়ের ঠোঁটে ডানাউড়া হাসি খুঁজছে

আমি তো বলতে গেলে ঘৃতাহুতির ভ্যাজাল ধোঁয়ায় কেঁদে
সত্য বানাই মৃত্যু বানাই হুর্ধ-অধ গোলচক্কর বানাই
সাপটা ছিল নিজের গর্তে হাত ঢুকিয়ে তাকেও তো ভুল বোঝাই

guest
0 Comments
Newest
Oldest Most Voted