বাংলা কবিতা, প্রশ্ন কবিতা, কবি কায়েস মাহমুদ | কবিতা অঞ্চল
কবিতা প্রশ্ন
কবি কায়েস মাহমুদ
কাব্যগ্রন্থ পোস্ট মডার্নিজম বুঝি, তবু শেফালিকে চাই
লিখার স্থান খন্দকারপাড়া, নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি

একটু শোনো, পৃথিবী ছুটছে৷
ছুটে চলছে
নির্বান
বোধিবৃক্ষ
সিদ্ধার্থ গৌতম।
ধীরে ছুটুক, এসো আটকাই তাকে।
টেনে থামাই কলার ধরে।
ধীরে,
ধীরে,
ধীরে, তাকে থামতে হবে।

আর কী হতে পারে বাতাসের চেয়েও একা?
পাখিরাও কী আমাদের কথা শোনে?
ফুলেদের মন কী হয় ভীষণ ভালো?
পাতারা মূলত কাদের কথা বলে?
কতবার জন্ম নিলে আমরা ক্লান্ত হবো?
কে আর বলে কথা নিরবতার চেয়ে বেশি?
নির্বান, বোধিবৃক্ষ, সিদ্ধার্থ গৌতম এবং
সমস্ত বুদ্ধি বোধ বিদায় নেবার পর-
এই সমস্ত প্রশ্ন নিয়ে, আমি নির্বিকার- আনন্দে থাকি৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted