বাংলা কবিতা, বুকের ভেতর উঁকি মেরে তো কেউ দেখছে না কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা বুকের ভেতর উঁকি মেরে তো কেউ দেখছে না
কবি সন্ধি মুহিদ
সময় ১৭ জুন, ২০১৪
উৎসর্গ দ্যুতি
লিখার স্থান রাজাবাজার, ঢাকা
কবিতার বিষয় বিরহ

আমি তোমাকে একদম ভুলে গেছি সত্যি।
কিন্তু মাঝে মাঝে দু'একটা দীর্ঘশ্বাস
হুট করে বুক ফুঁড়ে বেরিয়ে যায়।

দু'একটা বেসামাল হতচ্ছাড়া দীর্ঘশ্বাস
ভীষণ অসাবধানে তোমাকে স্মরণ করে।
আমি একদম করি না সত্যি সত্যি!

আজ এইখানে যদি তুমি থাকতে
আমার বুকের ওপর হাতটা যদি রাখতে
দেখতে, কী তুমুল তোলপাড় বুকের ভেতরে!

অথচ বাইরে থেকে আমার চোখে কী প্রচণ্ড নির্লিপ্ততা!
কারণ আমি তো ভুলেই গেছি, সত্যি হোক আর মিথ্যে,
বুকের ভেতরে উঁকি মেরে তো আর কেউ দেখছে না!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments