বাংলা কবিতা, বাঁচাও কবিতা, কবি মার্সেলিন কুইয়া | কবিতা অঞ্চল
কবিতা বাঁচাও
কবি মার্সেলিন কুইয়া
কাব্যগ্রন্থ তোমার ওষ্ঠে জমে থাকা ক্যাফেইন বাড়িয়ে দিচ্ছে ইনসোমনিয়া
সময় আশিন, ১৪২৬
লিখার স্থান সুভেনীর
Review This Poem

মা,
ওরা ছুরি বিঁধিয়ে ঝুলিয়ে দিচ্ছে আমার সন্তানদের;

কান কেটে নিচ্ছে; কেটে নিচ্ছে যৌনাঙ্গ!!!

মা,

 ওদের তুমি বাঁচাও-

ওদের বাঁচতে দাও।

ওদের দড়ি বেঁধে ঝুলিয়ে দিচ্ছে শূণ্যে;

    মা, দায় নাও!!!

শিশুটি দোলনায় চড়তে চেয়েছিল; পেন্ডুলাম হওয়ার বয়স হয়নি তার-

    উচ্চারণই করতে শেখেনি হয়তো!!!

একবিংশ শতাব্দীর নিষ্ঠুর নিশ্চুপ জননী,

     আমার শিশুদের মেরে ফেলছে ওরা!!!

ঘুম ভেঙে জেগে ওঠো, মা;

   কান্না শোন!!!

   কান্না শোন!!!

   কান্না শোন!!!

খিদের কান্না নয়;

    গুঁজে দিতে হবে না মুখে স্তনবৃন্ত;

বেঁচে থাকার  পাঁচ বছরের ইচ্ছে মা ; বাঁচাও!!!

   এর চেয়ে অকোষীয় এমিবা হতাম!!!

দেখো, একবিংশ শতাব্দীতে এমিবা মানুষ দেখে আঙ্গুল উঁচিয়ে বলছে,

   “বিবর্তনে পা না দিয়েই বেশ আছি!!!”

guest
0 Comments
Newest
Oldest Most Voted