বাংলা কবিতা, মুর্খ রাষ্ট্র কবিতা, কবি মোহাম্মদ আলী | কবিতা অঞ্চল
কবিতা মুর্খ রাষ্ট্র
কবি নির্জন অঙ্কন
লিখার স্থান গাজিপুর
5/5 - (1 vote)

মূর্খ রাষ্ট্র ঈশ্বরের কাছে ইবাদতখানাই
বসে রাষ্ট্রের জন্য কিছু চায়না,
যাবনিকার কণ্ঠে শৈত্যেই কাঁপন বাড়াচ্ছে।

রৌদ্রতেজে উষ্ণ দুপুরের বক্ষ থেকে গ্রীষ্ম খসাতে হবে।
রাষ্ট্র তখন উষ্ণ কাপড়ে নিদ্রা— যাওয়া মোক্ষম সময়ের অন্বেষণ করছে।

মসজিদ, মন্দির, গির্জা
কোরান, বেদ, বাইবেল পড়েও মূর্খ
রাষ্ট্র রাষ্টের জন্য কিছুই চায়না
চেয়ে থাকে পত্নী ছেলেমেয়ের জন্য।

রাষ্ট্র!
শৈত্যকালে কাঁপন সরাতে উষ্ণ
অন্বেষণ করতে করতে ইদানীং ঈশ্বরের
নাম চিত্তে নিতেই ভুলে যাচ্ছে।

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted