| কবিতা | সত্যের নিশান |
| কবি | জায়েদ হক |
| সময় | ৮ জুলাই,২০২১,ভোর |
| উৎসর্গ | 'তারানা' নামক মেয়েকে .... |
আমি অগ্রহায়ণের মাঠে উল্লসিত
নব বালক তবু হাজার বালক ইতিহাস পথে
বসে আছে শ্রমে গড়া এই সোনালি মাঠের হাসির সাক্ষী হিসেবে,
এই পৃথিবীতে ক্ষুধা যে সত্য তার নিশান ওড়াবে বলে ;তাদের শরীরের ঘামের
মর্যাদা দিতে গিয়ে দেখি
রাশি রাশি ধান আমার কাধে
রাশি রাশি ধান আমার কাধে।