কবিতা অজাবিন
কবি জায়েদ হক
সময় অক্টোবর,২০২২,রাত
উৎসর্গ আলী ওয়াহাব সৌহার্দ্য
লিখার স্থান হাটহাজারী চট্টগ্রাম
সম্পৃক্ততা চলমান দেশের অবস্থা
Review This Poem

রাজপথ থেকে সত্য পালিয়েছে পাছা বাচিয়ে
সামনে বড় বিপদ সামনে বড় বিপদ
অর্থনীতির তেল এখন সস্থা থেকে সস্থা জীবন যেন রোদ্দুর রয়-এর কবিতা

ভালো খারাপ মিশছে বেশ করে
জুবান কেটে গলা-গলা রক্ত পড়ছে
সে রক্তকে হালাল করতে
রাতের অন্ধকারে সুচের প্রবেশ অগণিত যুবকের শিরায়

কাঁদছে দেশ লাগছে বেশ

যা করছি বা যা করছি না সব দেখিয়ে বেড়াচ্ছে বুক ভরা দম্ভ নিয়ে

কাকের চেয়ে ধর্ষক বেশি
দেহ ক্রেতার দল কিনেছে শস্য দিয়েছে শ্মশান
সব যে এখন বিক্রেতার উপর

চলেন করি সবাই ধর্ম বিক্রি
কিনি কিছু সস্তা নৈতিকতা
চলেন করি সবাই ধর্ম বিক্রি
কিনি কিছু সস্তা নৈতিকতা

guest
0 Comments
Newest
Oldest Most Voted