কবিতা এপিঠ, ওপিঠ
কবি জাহিদ হোসেন রনজু
সময় ১৩ সেপ্টেম্বর, ২০১৮
উৎসর্গ পৃথিবীর সকল প্রেমিক-প্রেমিকাকে
লিখার স্থান মিরপুর, ঢাকা
Review This Poem

আমি যখন কবিতা লিখবো বলে ভাবি
তখন তোমাকেই খুঁজি

কখনও শান্ত আকাশ
শরতের ছেঁড়া ছেঁড়া শুভ্র মেঘ
গাংচিল মন

কখনও সুনীল সাগর
ঢেউ আর ঢেউ ……….. কষ্ট নীল
নষ্ট প্রহর

রোদসী তুমিই সব
জীবনের এপিঠ, ওপিঠ
আমার কবিতা

guest
0 Comments
Newest
Oldest Most Voted