কবিতা স্নিগ্ধতা
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি, রূপক
Review This Poem

সৌন্দর্য, সে তো অন্তরের বিষয়,
মাধুর্য, সে তো মনেরই এক অধ্যায়।
বাহিরের মায়ায় না হয়ে ব্যাকুল,
দেখ একটু গভীরে,
সেখানে যা পাবে, বিশ্বাস করো,
কোথায়ও পাবে না আর খুঁজে।

আমি নিত্য সুন্দর,
সদ্য ফোঁটা কাঠ গোলাপের পাঁপড়ি।
রংধনুর সাত রং,
আমারি যে খেলার সাথি।

স্নিগ্ধতা ছড়িয়ে গেছে বাতাসে,
হয়তোবা আমারই জন্য আবেশে।
নতুন ফুলে নতুন সুবাসে,
ছড়িয়ে যাবে তা,
আমারই মত, দূর আকাশে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
মাহমুদুল মান্নান তারিফ
3 months ago

আমি নিত্য সুন্দর,
সদ্য ফোঁটা কাঠ গোলাপের পাঁপড়ি।
রংধনুর সাত রং,
আমারি যে খেলার সাথি।
বাহ! আপনার চরণগুলোয় যাদু আছে।