কবিতা প্রতিবিম্ব
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

সময়ে হওয়া প্রতিটা কার্যক্রম,
সমাজে মানুষের দ্বারা হওয়া প্রতিটা কার্যক্রম
এক-একটা প্রতিবিম্ব–
প্রতিবিম্ব, প্রতিটা মানুষের
প্রতিবিম্ব, মানুষের দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত,
চলমান এ সমাজের।
প্রতিবিম্বগুলো দেখায় মানুষের আসল রুপ,
প্রতিবিম্বগুলো দেখায় মানুষের নকল রুপ,
প্রতিবিম্বগুলো দেখায় সমাজে বিদ্যমান বিশৃঙ্খলা,
প্রতিবিম্বগুলো শেখায় কী করে হতে হয় হিংস্র,
প্রতিবিম্বগুলো শেখায় কী করে করতে হয় দমন,
প্রতিবিম্বগুলো শেখাতে ভুলে যায় ভালোবাসা,
প্রতিবিম্বগুলো শেখাতে ভুলে যায় মায়া, মমতা,
মানুষের মধ্যে থাকা সমতা।
প্রতিবিম্বগুলো বাঁধা হয়ে দাঁড়ায়,
বাঁধা হয়ে দাঁড়ায় তাদের সামনে,
যারা চায় গড়তে সুন্দর সমাজ,
চায় স্বচ্ছ মনের মানুষ চারদিকে।
তাঁরা গড়তে চায় স্রষ্টার দেখানো পৃথিবী,
কিন্তু তাঁরা পেরে উঠে না,
হাঁপিয়ে যায়, বলো–
আর কত পারা যায় নিজের প্রতিবিম্বের সাথে লড়তে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted