কবিতা শান্তিনিকেতন পৌষ মেলা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 24 ডিসেম্বর, 2023, বিকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা শান্তিনিকেতন পৌষ মেলা-2023
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মেলা যে আজি খুলিয়াছে দ্বার
সবার তরে।
কী আছে আর কী নাহি তার
রকমারির ভাণ্ডার ভরে।

বিপণিতে কিছু নূতন কিছু পুরাতন
মিলনে নেইকো বাধা কারো তরে।
বসেছে গানের আসর বাউল বাসর
মঞ্চ ‘পরে।

শীতের বস্ত্র গায়ের চাদর যায় বিকিয়ে ধুলো উড়িয়ে
মেলা শেষে জলের দরে।
ডিম মাংস পনিরের রোল কিনছে ওরা
আস্বাদনে তারিফ করে।

গ্রামের ঐ ক্ষুদ্র শিল্পের শিল্পী যারা
আলোকিত রবির করে।
এসেছে মেলায় বেলা অবেলায়
বসেছে সামগ্রী লয়ে বিশাল মাঠের কিনারা ধরে।

খাজা গজা রসগোল্লা
নিমেষে যাচ্ছে উড়ে।
বৃদ্ধ যুবা খাচ্ছে সবাই
উদর পুরে।

এসেছে ছাত্র এসেছে ছাত্রী
মেলার এই বাসর ঘরে।
প্রেমের ঐ বন্যা বহে
বান্ধবীর হাতে হাত না সরে।

মেলা খেলা উৎসব লয়ে
আনন্দ ধারা যায় যে বয়ে।
মন্দিরেতে উপাসনা ছাতিম তলায় আরাধনা
দীপের আলো করে পূর্ণ অপূর্ণতার পানে ধেয়ে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted