| কবিতা | পৌষের সকাল |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 24 ডিসেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | পৌষের দিন |
| কবিতার বিষয় | প্রকৃতি |
(আজি) রহে ঘিরি রহে ঘিরি
নিম্ন আকাশে মেঘের তরী।
দিনের আলো খুবই ভালো
মেঘের ভেলা করেছে কালো।
দ্রুত বেগে ধায় ঝটিকার সায়
জলীয় বাষ্প আর নাহি চাই।
শীতে বারিপাত কেহ নাহি চায়
জলদ রাশি শোনে নাহি হায়।
ভরা শীতের সকাল বেলা
জড়সড় আমি বসে একেলা।
শীতল হাওয়া —–
শীতল হাওয়া ভিতরে বাহিরে
আপন মনে করিছে খেলা।
গরম চা গরম কফি
রসনারে না দিতে চাহে ফাঁকি।
উষ্ণ জলের গিজার খানি
লাল আলো নিভেছে এখনি।
কনকনে শীতে গনগনে আগুন
পৌষের সকাল নহে তো ফাগুন।
বৃদ্ধ বৃদ্ধা দিতেছে শাল মুড়ি
শিশুর নাহি শীত দিতেছে হামাগুড়ি।
পঞ্চ ব্যঞ্জন হইতেছে রন্ধন
দুপুরে সকলের আনন্দ ভোজন।
কঠিন শীতের কঠিন হাওয়া
আরও কঠিন মোর স্নানে যাওয়া।
এই ধরনীতে আসা যাওয়া
শেষ নাহি যার অনন্তে চাওয়া।।