| কবিতা | উত্তরের হাওয়া |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 11 জানুয়ারি, 2024, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | শৈত্য প্রবাহ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি |
এ যে উত্তরের হাওয়া —
আনে কম্পন নাসিকা ঝনঝন,
মোর চরণ চাহে শরণ
এ দীনের কবিতা কর গো বরণ।
সংক্রান্তির নাইকো দেরি
শীত পতনের হুড়োহুড়ি,
তারই মাঝে তাড়াতাড়ি
বই মেলা সাজে নজর কাড়ি।
শীতল হাওয়ার প্রবাহে হায়
তাপমাত্রা নিম্নে চলিতে চায়,
বাহিরে যাওয়া হল যে দায়
শৈত্যের আবহে সব নিজেকে বাঁচাতে চায়।
ধনীর গৃহে শীতের আরাম
দরিদ্রের শরীরে ব্যারাম,
এরই মাঝে যুবকের দল
বাজায় ডিজে বনভোজনে, পাশেতে আশ্রম।।