কবিতা স্বপ্নফিরি
কবি শুভশ্রী রায়
সময় ৮ নভেম্বর, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

“স্বপ্ন চাই, স্বপ্ন চাই” হাঁকছে ফেরিওয়ালা
সোনা, একটা স্বপ্ন নেবে নাকি তুমি?
তবে যাকে তাকে স্বপ্ন বিক্রি করে না সে
ক্রেতার মধ্যে থাকতে হ’বে স্বপ্নভূমি।

স্বপ্নভূমির লোক যারা, স্বপ্নতালুক ঠিকানা
তাদের চোখে খেলা করে কল্পনার ভালো,
ফেরিওয়ালা ঠিকহাঁকে চিনতে পারে তাদের
স্বপ্ন দেয়, বিনিময়ে নেয় একটু আলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted