| কবিতা | সোহমের ছড়া |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৫ আগস্ট, ২০২২, সকাল |
| উৎসর্গ | সোহম সরকারকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
বিকেল হতে চলল, সোহমের ছড়াটাই এখনো লেখা হয়নি, এ বাবা কী হ’বে?
ইস্কুল থেকে ফিরেই তো বলবে, আমার ছড়া কোথায়, জোর রবে!
একটুও সময় নষ্ট না করে আমি বরং এক্ষুণি লিখতে বসে যাই
সমঝদার সোহমের ভালো না লাগলে অবশ্য ফের লিখতে হবে পুরোটাই।