| কবিতা | সোহমের ইতিহাস, অঙ্ক |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১৭ আগস্ট, ২০২২, সকাল |
| উৎসর্গ | শ্রীমান সোহম সরকারকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
সোহম, সোহম কী করছ? অঙ্ক! আবার কী!
আমি তো অঙ্ক কষার জন্যই জন্ম গ্রহণ করেছি।
সোহম, সোহম কী করছ? বামপন্থী রাজনীতি ছাড়া কী!
আমি তো বামপন্থী নীতি চর্চা করতেই জন্ম নিয়েছি।
সোহম ও সোহম কী করছ? এই তো পরীক্ষা দিয়ে এলাম!
ইতিহাস একঘেয়ে, বড় প্রশ্ন লিখিনি একটাও, অঙ্কে একশো পেলাম।
সোহম, ও সোহম, বাবাই, অত মন দিয়ে করছটা কী?
চারটে ধ্বংস হয়ে গেছে, তোমাদের চার নম্বর বাল্ব ভাঙছি।