কবিতা সৃজনের জন্য
কবি শুভশ্রী রায়
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

লেখনী আমার যে দিন হয়ে যাবে বন্ধ
সেই দিনই যেন মৃত্যু হয়ে যায়, ঈশ্বর!
আমার কোনো প্রার্থনাই শোনোনি তুমি
এই কথার পরে কিন্তু থেক না নিরুত্তর।

সৃজনবিহীন জীবন জমাখরচের খাতা
গতানুগতিকতার সঙ্গে আবাস ভয়ঙ্কর!
মরূর থেকেও কলম সৃষ্টি করুক প্রাণ,
সৃজন যেন বিনা বাধায় পারি নিরন্তর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted