| কবিতা | সূর্যগামী |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ৯ জানুয়ারি, ২০২৩, দুপুর |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
হাঁটছি আমি একা, পেরিয়ে যাচ্ছি রোদ আর রোদ
অনেক পথ চলতে হ'বে আরো, এইটুকুই তো বোধ
সৌরসুখে ভেসে যাচ্ছে চেনাজানা সমস্ত এই ভূমি
একাই হাঁটতে হবে জেনেও বলি, হাত ধরো না তুমি!
এই সূর্য ফুরোয় না, শেষ হয় তার শাসিত সাম্রাজ্য
অন্য সূর্যের মুলুকে ঢুকতে হবে, সৌর শাসন গ্রাহ্য।
সূর্যের দিকে হাঁটা আমাদের, মনের জোর পাথেয়
নেই সম্পদ, তাও কার সাধ্য করে আমাদের হেয়?
চলতে চলতে ভুলেও যাব কখনো নিজের নামধাম
তবু চলা অব্যাহত, সূর্যগামীদের হয় না তো বিরাম।