| কবিতা | সকালে আমাদের সোনাকে |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১৬ আগস্ট, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
সকাল হয়ে গেছে এখনো কী তুই বুঝিসনি?
টাটকা নতুন দিনটাকে তাই এখনো খুঁজিসনি!
উঠে পড় সোনাসোনা, শুয়ে না থেকে উঠে পড়
সোনালি এই তোহফাসকালটাকে জড়িয়ে ধর।
করিস না আর ঘুমুঘুমু, লক্ষ্মী সোনাটা আমার
টাটা করে দে ঘুমকে, দরকার তাকে ভাঙার।