| কবিতা | শুভ্র’র ছড়া |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৭ এপ্রিল, ২০২২, সকাল |
| উৎসর্গ | শ্রীমান সোহম সরকারকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
| সম্পৃক্ততা | আমাদের প্রতিবেশী সোহম সরকার (শুভ্র) অঙ্কের মেধাবী ছাত্র। তার অঙ্ক প্রীতির কথা ভেবে এই কবিতাটা লিখেছি যদিও নামে 'ছড়া'। |
ছেলে সাত বছরের তখন থেকেই অঙ্কের খুব বেশি ধামা ধরা
আগে আঁক কষা চাই তার পরে হবে বাকি সব বই পড়া
সংখ্যার মাঝে থাকে পৃথিবীর সমস্ত রস আর আনন্দ ভরা
ছোট্ট বয়স থেকে অঙ্কের সাথে তার মধুময় বোঝাপড়া
বড় হয়ে দেখে সংখ্যাই মাধুর্যে অঙ্কিত হয়ে আছে বুক ভরা!